ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ম্যাথু পেরির ঘটনায় ১৫ বছরের সাজা পেলেন নারী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

হলিউড অভিনেতা ম্যাথু পেরির মৃত্যুর ঘটনায় জাসভিন সাংহা নামের এক নারীকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালে কেটামাইন নামের এক মাদকের প্রভাবে মৃত্যু হয় অভিনেতার; আর সেই মাদক মূলত তার কাছে এনে দিয়েছিলেন সাংহা।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, গত বুধবার সাংহা নামের সেই নারীকে ১৫ বছরের কারাদণ্ড দেন আদালত। অবৈধভাবে মাদক সরবরাহের দায়ে দেওয়া হয় এই শাস্তি।

আদালতে শুনানির সময় ৪২ বছর বয়সী সাংহা নিজের এই কাজের জন্য অনুশোচনা প্রকাশ করেন। কাঠগড়ায় তিনি বলেন, আমার কাজের সব দায় আমি নিচ্ছি। এগুলো ভুল সিদ্ধান্ত ছিল যার পরিণতি অত্যন্ত দুঃখজনক।

তবে ডিস্ট্রিক্ট জজ শেরিলিন গারনেট প্রসিকিউটরদের সুপারিশ অনুযায়ী তাকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করেন।

এর আগে গত সেপ্টেম্বরে ম্যাথু পেরির মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি মাদক মামলায় দোষ স্বীকার করেছিলেন সাংহা। ২০২৪ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি প্রায় এক বছর আট মাস ধরে পুলিশি হেফাজতে রয়েছেন।

বিচারক গারনেট সাজা ঘোষণার সময় উল্লেখ করেন, ম্যাথু পেরির মৃত্যুর পরও সাংহা কেটামিন বিক্রি চালিয়ে যাচ্ছিলেন, যা তার মধ্যে অনুশোচনার অভাব প্রমাণ করে। এ কারণেই তাকে এই কঠোর সাজা দেওয়া হয়েছে। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, গ্রাহকদের কাছে ‘কেটামিন কুইন’ নামে পরিচিত ছিলেন জাসভিন সাংহা।

জনপ্রিয় সংবাদ

বৃষ্টির আভাস দুই বিভাগে

ম্যাথু পেরির ঘটনায় ১৫ বছরের সাজা পেলেন নারী

প্রকাশিত : ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬