ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আশা ভোঁসলের মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

মারা গেছেন ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। এই কালজয়ী শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাংস্কৃতিক অঙ্গনে। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তিরা যেমন স্মৃতিকাতর হয়ে পড়েছেন, তেমনি হালের তারকারাও শোক প্রকাশ করেছেন।

আশা ভোঁসলের মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা বলেন, ‘পৃথিবীর বড় বড় দু’জন কিংবদন্তি শিল্পী পরপর চলে গেলেন। লতা মুঙ্গেশকর দিদি ২০২২ সালে চলে গেলেন, আর এখন আশা দিদিও চলে গেলেন। এমন শিল্পী আর এই পৃথিবীতে জন্মাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল।’

ব্যক্তিগত সম্পর্কের কথা টেনে রুনা লায়লা আরও বলেন, ‘তারা দুজনেই আমাকে ভীষণ স্নেহ করতেন মায়ের মতোই। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার শেষ দেখা হয়েছিল আমার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’-এর রেকর্ডিংয়ের সময়। এরপর ফোনে যোগাযোগ হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ভাবছিলাম আবার কথা বলব। আজ করব, কাল করব এই ভাবনায় আর করা হলো না। শেষ কথাটাও বলা হলো না।’

প্রসঙ্গত, সাত দশকেরও বেশি সময় ধরে আশা ভোঁসলে একাধিক ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন। হিন্দি সিনেমার গণ্ডি পেরিয়ে আঞ্চলিক বহু ভাষাতেই গান গেয়েছেন। তার বাংলা গানের সম্ভারও ব্যাপক।

তার প্রাপ্ত পুরস্কারগুলোর মধ্যে রয়েছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে তিনি উদীয়মান গায়কদের উৎসাহিত করার জন্য প্রতিযোগিতামূলক পুরস্কার থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

জনপ্রিয় সংবাদ

লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক শহরে ইসরায়েলের হামলা

আশা ভোঁসলের মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ

প্রকাশিত : ১২:০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬