ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

শপথ হচ্ছে না থালাপতি বিজয়ের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

তামিলনাড়ুর রাজনীতি ও সরকার গঠন প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে। আলাদা চারটি দল থালাপতি বিজয়ের টিভিকে-কে সমর্থন জানালেও এখনও তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বলে জানিয়েছেন সেখানকার রাজ্যপাল।

এতে করে শনিবার (৯ মে) থালাপতি বিজয় ও তার নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বলেছে, শুক্রবার আবারও রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজয়। কিন্তু রাজ্যপাল জানান তিনি তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। ফলে তাকে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়নি।

তামিলনাড়ুর বিধানসভার আসন সংখ্যা হলো ২৩৪টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য সেখানে একটি দলকে ১১৮টি আসনে জিততে হবে। মোট চারটি দল বিজয়কে সমর্থন জানান বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এতে টিভিকে জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। কিন্তু তা সত্ত্বেও তাকে সরকার গঠনের আমন্ত্রণ জনানো হয়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চারটি দলের সমর্থন সত্ত্বেও থালাপতি বিজয়ের জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৬-তে। ফলে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে এখনো দুই আসন দূরে আছেন।

ভিসিকে নামে একটি দল থালাপতিকে সমর্থন জানিয়েছে। কিন্তু সূত্রটি বলেছে ভিসেকে এবং আইইউএমএল নামে আরেকটি দলের সমর্থনের চিঠি রাজ্যপালকে দেখাতে পারেননি তামিলনাড়ুর এ সুপারস্টার।

আইইউএমএল পরবর্তীতে এক বিবৃতিতে জানায় তারা টিভিকে-কে সমর্থন করবে না। টিটিভি নামে আরেকটি দলও জানিয়েছে তারা বিজয়কে সরকার গঠনে নিজেদের সমর্থন দেবে না।

এরআগে শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে টানা তিনদিনের মতো দেখা করেন থালাপতি বিজয়।

গত ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা গেছে বিজয়ের টিভিকে ১০৮টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের আরও ১০ বিধায়কের সমর্থন প্রয়োজন হয়।

শপথ হচ্ছে না থালাপতি বিজয়ের

প্রকাশিত : ১২:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬