ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জীবনানন্দের ‘বনলতা সেন’ আসছে ঈদে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসছে কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যময় নারী ‘বনলতা সেন’। এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা। শুক্রবার (১৫ মে) সামাজিক মাধ্যমে সিনেমার একটি বিশেষ পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন এর প্রধান চরিত্রের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

নাবিলার শেয়ার করা পোস্টারটিতে দেখা গেছে এক বিশালাকৃতির ফটক। যার দরজার ওপর শোভা পাচ্ছে ময়ূরের পেখম সদৃশ একটি বিশাল রাজমুকুট। দরজার বড় এক চাবির ছিদ্রে এক ব্যক্তিকে উঁকি দিতে দেখা যাচ্ছে, যা সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

পোস্টারটি শেয়ার করে নাবিলা ক্যাপশনে এক রহস্যময় বার্তা দিয়েছেন। লিখেছেন, না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? বনলতা সেন আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের প্রবল আগ্রহ ছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দেশের তৎকালীন পরিস্থিতির কারণে তা কয়েকবার পিছিয়ে যায়।

সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।

জনপ্রিয় সংবাদ

ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা

জীবনানন্দের ‘বনলতা সেন’ আসছে ঈদে

প্রকাশিত : ০৭:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬