ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দেখা হলো বছর সাতেক পর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১৩৬ বার দেখা হয়েছে

২০১৯ সালে শেষ হয়েছিল ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’। সিরিজের সবচেয়ে জনপ্রিয় দুই অভিনেতা কিট হ্যারিংটন ও পিটার ডিংকলেজ। অবাক করার মতো ব্যাপার, সিরিজ সমাপ্তির পর থেকে তাদের আর দেখা হয়নি। দীর্ঘ সাত বছর পর দেখা হলো দুই তারকার।

সম্প্রতি মার্কিন সাময়িকী ভ্যারাইটির ‘অ্যাক্টরস অন অ্যাক্টর’ সেশনে অংশ নিয়েছেন কিট ও পিটার। অনেকদিন পর যেন দুজনে ফিরে গেলেন সেই ‘গেম অব থ্রোনস’ স্মৃতিতে। সিরিজ, এর পরবর্তী জীবন ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে কথা বলেছেন তারা। একে-অপরকে মজার ছলে কটাক্ষ করেছেন, হেসে লুটোপুটি খেয়েছেন।

কিট ও পিটারকে একসঙ্গে দেখে ভক্তরাও বেশ খুশি। গত সাত বছরে তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তো আর কম হয়নি! দীর্ঘদিন পর দেখা হওয়ার প্রতিক্রিয়া জানিয়ে পিটার বলেন, ‘মনে হচ্ছে, লোকটা (কিট) তো এখনো একই আছে, শুধু একটু বয়স হয়ে গেছে!’ অন্যদিকে কিটের প্রতিক্রিয়া এমন, ‘আমার মনে হচ্ছে, তিনি এখনো সেটের সবচেয়ে শান্ত মানুষ; তখন যেমন ছিলাম, আমি এখনো তার পাশে একটু বেশিই নার্ভাস!’

প্রসঙ্গত, ২০১১ সালে শুরু হয়েছিল ‘গেম অব থ্রোনস’। অষ্টম সিজনে এসে ২০১৯-এ ইতি ঘটে সিরিজটির। এতে পিটার ও কিট অভিনয় করেছিলেন টিরিয়ন ল্যানিস্টার ও জন স্নো চরিত্রে। দুজনেই তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন নিজেদের চরিত্রে।

দেখা হলো বছর সাতেক পর

প্রকাশিত : ০৩:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬