ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

‘হ্যান্ড অব গড’ ফুটবল বিক্রি হলো প্রায় ৪২ কোটি টাকায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

একটি এবড়ো-থেবড়ো ফুটবল, খেলার অনুপযুক্ত। রঙচটা সেই বলটি নিলামে তোলার আগে বিশেষজ্ঞ নিলামকারী বললেন, ‘এটা সত্যিই এক অদ্বিতীয় বল। নিঃসন্দেহে এখন পর্যন্ত টিকে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল সামগ্রী।’ বলা হচ্ছে, যেটি দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন, সেই ফুটবলের কথা।

যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশানে সেই ফুটবল বিক্রি হয়েছে ২.৫ মিলিয়ন পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ৮৩ লাখ টাকারও বেশি। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে প্রতিপক্ষ কিপার পিটার শিল্টনকে বোকা বানিয়ে পাঞ্চ করে বল জালে পাঠান ম্যারাডোনা। ম্যাচ শেষে সেই গোলের বর্ণনা দিতে গিয়ে করেছিলেন বিখ্যাত উক্তি, ‘গোলটি হয়েছে কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে এবং কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।’

ওখানেই শেষ নয়, সেই ফুটবল নিয়েই মাঝমাঠ থেকে দৌড়ে ইংল্যান্ডের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে শিল্টনকে আরেকবার পরাস্ত করেন ম্যারাডোনা। ওই গোলটি হয়েছিল শতাব্দির সেরা। অবশ্য ফুটবলের দাম প্রত্যাশার চেয়ে ৫ মিলিয়ন পাউন্ড কম পাওয়ার কথা জানিয়েছে নিলামকারী সংস্থাটি।

এই ফুটবল তিন দশক ধরে নিজের কাছে রেখেছিলেন সেই ম্যাচের রেফারি আলী বিন নাসের। ম্যাচ শেষ হওয়ার পর তিনি অ্যাডিডাস অ্যাজটেকা বলটি সংগ্রহে রাখেন। ২০২৩ সালে এক চিঠিতে স্বাক্ষর করে নিশ্চিত করেন, ওই ম্যাচে শুধু এই বলেই খেলা হয়েছিল।

২০২২ সালে ১.৭৪ মিলিয়ন পাউন্ডে বলটি বিক্রি করে দেন বিন নাসের। নতুন মালিক ২০২৩ সালে সেটি নিলামে তোলেন। কিন্তু সর্বনিম্ন দামও না ওঠায় আর বিক্রি হয়নি। ম্যারাডোনার সেই ম্যাচে পরা জার্সি ২০২২ সালে এক নিলামে ৭.১ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

‘হ্যান্ড অব গড’ ফুটবল বিক্রি হলো প্রায় ৪২ কোটি টাকায়

প্রকাশিত : ১১:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬