ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দুর্গাপূজার ছুটিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এর অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, কর্মশালা, পরীক্ষাগারসহ অন্যান্য স্থাপনার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য ছুটিকালীন দায়িত্ব পালনের রোস্টার তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীনের সই করা এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটিতে অধিদপ্তর ও এর অধীন সব প্রতিষ্ঠানের ভবন, কর্মশালা, পরীক্ষাগার এবং অন্যান্য স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য ছুটিকালীন দায়িত্ব পালনের রোস্টার প্রস্তুত করতে হবে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তার রোস্টার তৈরি করে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি গৃহীত ব্যবস্থা সম্পর্কে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালককে (প্রশাসন) অবহিত করতে হবে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনাটি আঞ্চলিক পরিচালকের কার্যালয়, সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফের বিকট বিস্ফোরণ ইয়েমেনের রাজধানীতে

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

প্রকাশিত : ১০:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬