ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফের বিকট বিস্ফোরণ ইয়েমেনের রাজধানীতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ইয়েমেনের রাজধানী সানায় টানা দ্বিতীয়দিনের মতো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল সেখানকার একটি তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরবের নেতৃত্বধীন জোট। এরপর হুথিরা পাল্টা হামলা চালায়।

বুধবার (১৪ অক্টোবর) নতুন করে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ইউসেফ মারে সানা থেকে জানিয়েছেন, সেখানকার আকাশে যুদ্ধবিমান চক্কর দিচ্ছে।

গতকাল সানায় যে তেল স্থাপনাতে সৌদি জোট হামলা চালায় সেটি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। এরপর পাল্টা হামলা হিসেবে সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, একটি তেল পরিশোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের আরামকোর সদরদপ্তরে হামলা চালায় তারা।

হুথিরা যুদ্ধের শুরু থেকে ‘চোখের বদলে চোখ’ নীতি অবলম্বন করে আসছে। সৌদি যখনই তাদের কোনো অবকাঠামোতে হামলা চালায়, তখনই হুথিরা একই ধরনের অবকাঠামোকে টার্গেট করে।

হুথিরা হুমকি দিয়েছে, সৌদিতে তারা এসব মিসাইল ও ড্রোন ছোড়া অব্যাহত রাখবে।সৌদি যে তেল স্থাপনাতে হামলা চালিয়েছে, সেটির ডিপো আগে থেকেই খালি ছিল বলে দাবি করেছে হুথিরা। তারা দাবি অনুযায়ী, যেহেতু সেখানে তেল ছিল না তাই সৌদি জোটের এ হামলা মূল্যহীন।

জনপ্রিয় সংবাদ

ফের বিকট বিস্ফোরণ ইয়েমেনের রাজধানীতে

ফের বিকট বিস্ফোরণ ইয়েমেনের রাজধানীতে

প্রকাশিত : ১১:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬