ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সংস্থার চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২৬তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি সূত্র জানায়, মেঘনা ব্যাংক ৭ বছর মেয়াদি নন-কনভার্টিবল, আনসিকিউর্ড, ফুলি রিডিমেবল, কুপন-বিয়ারিং ও ফ্লোটিং রেটের সাবঅর্ডিনেটেড বন্ডটি ইস্যু করবে। বন্ডটির কুপন রেট নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও পেনশন ফান্ড এবং বীমা কোম্পানির কাছে বিক্রি করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।

বিএসইসি জানিয়েছে, এই বন্ড ইস্যুর মাধ্যমে বাসেল-৩-এর আওতায় মেঘনা ব্যাংকের টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

জনপ্রিয় সংবাদ

৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত : ০২:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬