ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঢাবিতে কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হবে বৃহস্পতিবার (২৭ আগস্ট)।

এই উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় বাদ ফজর কোরআনখানি অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে ৬টা ৪৫ মিনিটে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

সমাধি প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে স্মারক বক্তৃতা করবেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর।

এদিকে, দিবসটি উপলক্ষ্যে নজরুল ইনস্টিটিউটে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব কানিজ মাওলা।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে অপরিকল্পিত ময়লার স্তুপ, বাড়ছে জনদুর্ভোগ

ঢাবিতে কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

প্রকাশিত : ০৮:৫২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬