ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

দুমকিতে সেজদারত অবস্থায় মৃত ইমামের পরিবারকে ব্র্যাকের মানবিক সহায়তা প্রদান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকির উপজেলার মসজিদে সেজদারত অবস্থায় মৃত ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় ইমাম আতাউল্লাহর গ্রামের বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে তার স্ত্রী আয়শা আক্তারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তার মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আটা, ১০ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ৩ লিটার সয়াবিন তেল ও শিশু খাদ্য।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) দীপংকর চক্রবর্তী, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. সাইফুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসএসএফ) গোবিন্দ মজুমদার, প্রোগ্রাম অর্গানাইজার (ওয়াশ) মো. মিঠুন হাসান ও মেহেরিন আফরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত (১৭ আগস্ট) পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেন হাফেজ মাওলানা আতাউল্লাহ। মৃত্যুকালে তিনি স্ত্রী, আড়াই বছরের ছেলে ও ৯ মাস বয়সী কন্যা সন্তান রেখে গেছেন।

হাফেজ আতাউল্লাহ দুমকি উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নম্র আচরণ ও ধার্মিকতার কারণে এলাকায় তিনি সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে সেজদারত অবস্থায় মৃত ইমামের পরিবারকে ব্র্যাকের মানবিক সহায়তা প্রদান

দুমকিতে সেজদারত অবস্থায় মৃত ইমামের পরিবারকে ব্র্যাকের মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত : ০২:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬