জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ সিরাতুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জোহর নামাজ বাদ কৃষি অনুষদের ডিন ও সিরাতুন্নবী সা: উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এম. জহুরুল হক এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো: আবদুল কুদ্দুস। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও অনুকরণীয় ব্যক্তিত্ব হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা:)। তিনি কেবল একটি ধর্মের প্রচারক ছিলেন না,বরং তিনি ছিলেন একজন আদর্শ সমাজ সংস্কারক,সফল রাষ্ট্রনায়ক এবং মানবতার মূর্ত প্রতীক। অন্ধকার ও বর্বরতার যুগে অবতীর্ণ হয়ে তিনি এক আলোকোজ্জ্বল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।
তাঁর প্রদর্শিত পথ ও নৈতিকতা আমাদের দৈনন্দিন জীবনে ধারণ ও লালন করতে পারলে একটি সুন্দর, সাম্যবাদী ও মানবিক সমাজ গঠন করা সম্ভব। তিনি আরও রাসুলুল্লাহ সাঃ এর জীবন আমাদের শেখায় কিভাবে ভালবাসা,ন্যায়বিচার ও নৈতিকতা দিয়ে সমাজকে বদলে দেয়া যায়। বাস্তবজীবনে তাঁর প্রতিটি গুণ যেমন নম্রতা,পরোপকার, সদাচার ও দেশপ্রেমের অনুশীলন করতে হবে তবেই আমরা একটি মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণ করতে সক্ষম হব।

ডেস্ক রিপোর্ট 






















