ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

গ্রামীণ ঐতিহ্য ফেরাতে সাঁতার প্রতিযোগিতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনা, নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তাদের শারীরিক বিকাশে উৎসাহিত করতে লালমনিরহাটের আদিতমারীতে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

২৭ আগস্ট বিকেলে উপজেলা পরিষদ পুকুর প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে আদিতমারী উপজেলা প্রশাসন।

আয়োজকরা জানান, আধুনিকতার যুগে গ্রামীণ খেলাধুলার জায়গা দখল করেছে মোবাইল ফোন। এতে বর্তমান প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি নদীবেষ্টিত এ জনপদের মানুষের জন্য সাঁতার জানা অত্যন্ত জরুরি। সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য নিয়মিত সাঁতার চর্চারও প্রয়োজন রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার অন্যতম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সাঁতারুদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পরে ইউনিয়ন পর্যায় থেকে বাছাই করে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শুভ রায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন।

লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সারোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুণঞ্জন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ঐতিহ্য ফেরাতে সাঁতার প্রতিযোগিতা

প্রকাশিত : ১২:০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬