ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

‘টক্সিক’-এর আয় নেমেছে অর্ধেকের নিচে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ বক্স অফিসে বড় ধরনের ধসের মুখে পড়েছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে সিনেমাটির আয় নেমেছে অর্ধেকের নিচে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মুক্তির তৃতীয় দিনে (চলমান) ভারতের নয়ডার এক প্রখ্যাত প্রেক্ষাগৃহে সকাল ৯টার শো সম্পূর্ণ দর্শকশূন্য ছিল। এমনকি ৩০০ আসনবিশিষ্ট ওই প্রেক্ষাগৃহে সকাল ১০টা ৩০ মিনিটের শোতে মাত্র পাঁচজন দর্শক উপস্থিত ছিলেন।

গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমাটির আয় দ্বিতীয় দিনেই (বৃহস্পতিবার) ব্যাপকভাবে কমেছে। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, প্রথম দিনে শুধু স্থানীয় বাজারে (ভারতে) ১০১ কোটি ১০ লাখ রুপি আয় করে সিনেমাটি। কিন্তু দ্বিতীয় দিনে প্রায় ৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ কোটি ৪০ লাখ রুপিতে।

সব মিলিয়ে ভারতে ১৯ হাজার ৪১৩টি শোতে সিনেমাটির সার্বিক আসন পূর্ণ হওয়ার হার ছিল মাত্র ২৬ দশমিক ৬ শতাংশ। মুক্তির প্রথম দুই দিন শেষে ভারতে ‘টক্সিক’-এর মোট আয় দাঁড়িয়েছে ১৩৭ কোটি ৫০ লাখ রুপি।

তবে দেশীয় বাজারে আয় কমলেও আন্তর্জাতিক বাজার থেকে দ্বিতীয় দিনে সিনেমাটি ১০ কোটি রুপি আয় করায় বিদেশে এর মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ২৬ কোটি ২৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী দুই দিনে ‘টক্সিক’-এর মোট আয় দাঁড়িয়েছে ১৯০ কোটি ৭৫ লাখ রুপি। ভারতে রাখিবন্ধন উৎসবের ছুটির সুবাদে শুক্রবারই সিনেমাটি ২০০ কোটি রুপির ঘর অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

মূল কন্নড় ভাষার হলেও সিনেমাটি কন্নড়ের তুলনায় হিন্দি সংস্করণে তুলনামূলক ভালো ব্যবসা করছে। এ ছাড়া তেলুগু সংস্করণ থেকে ভালো সাড়া পাওয়া গেলেও তামিল ও মালয়ালম ভাষায় সিনেমাটির আয় আশানুরূপ নয়।

জনপ্রিয় সংবাদ

‘টক্সিক’-এর আয় নেমেছে অর্ধেকের নিচে

প্রকাশিত : ১১:৪৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬