ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

আলভারো মোরাতাকে দলে টেনেছে লেগানেস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ট্রান্সফার মার্কেটে বড় দান মেরে দিলো লেগানেস। স্পেনের শীর্ষ লিগে ফেরার লড়াইয়ে শক্তি বাড়াতে অবিশ্বাস্য এক চুক্তি করেছে স্পেনের দ্বিতীয় বিভাগীয় দলটি।

ইউরো ২০২৪ জয়ী স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতাকে দলে টেনেছে লেগানেস। শুক্রবার সকালে ক্লাবের সদর দপ্তরে পৌঁছান এবং এক বছরের চুক্তিপত্রে সই করেন।

কোমো থেকে এক মৌসুমের জন্য ধারে লেগানেসে যোগ দিলেন মোরাতা। এখনও চুক্তির বিস্তারিত জানা যায়নি। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, চেলসি, অ্যাতলেটিকো মাদ্রিদ, মিলান, গ্যালাতাসারের মতো ক্লাবে খেলা একজন স্ট্রাইকারকে নিতে পারা লেগানেসের বড় সাফল্যই বলা চলে।

গত মৌসুমে গ্যালাতাসারে থেকে কোমোতে গেলেও মোরাতা স্পেনে ফেরার স্বপ্ন মুছে ফেলেননি। এবার তার স্বপ্ন পূরণ হলো।

জনপ্রিয় সংবাদ

হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণা, ট্রাম্পকে মানসিক রোগী বলল ইরান

আলভারো মোরাতাকে দলে টেনেছে লেগানেস

প্রকাশিত : ০৪:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬