ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

কারিগরি শিক্ষায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে ৩ প্ল্যাটফর্ম উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে তিনটি নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৮ আগস্ট) চীনের জিয়াংসি প্রদেশে অনুষ্ঠিত ‘চীন–বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলনে’ এসব প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। একই সম্মেলনে চীন–বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, চীন–বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং বাংলাদেশ ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ+ স্কিল ডেভেলপমেন্ট’ সহযোগিতা কেন্দ্র এই তিনটি প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ স্থাপনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ–চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হলো।

তিনি বলেন, দুই দেশের এই সহযোগিতা শুধু আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবে কার্যকর করে তরুণদের জন্য কর্মসংস্থান ও নতুন সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য। শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে সুযোগে পরিণত করাই আমাদের মূল উদ্দেশ্য।

সম্মেলনে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের পাশাপাশি জিয়াংসি প্রাদেশিক শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বৃত্তিমূলক প্রতিষ্ঠান ও শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন। জিয়াংসি প্রদেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নেয়।

জনপ্রিয় সংবাদ

হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণা, ট্রাম্পকে মানসিক রোগী বলল ইরান

কারিগরি শিক্ষায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে ৩ প্ল্যাটফর্ম উদ্বোধন

প্রকাশিত : ০৪:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬