ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী, দায়িত্ব সামলাবেন হুমায়ুন কবির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দা‌য়িত্ব পাল‌নের জন্য প্রায় দুই মা‌সের সফ‌রে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সম‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের বাইরেও অন্যান্য সব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জা‌নি‌য়ে‌ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দা‌য়িত্ব পাল‌নের জন্য ৩১ আগস্ট থে‌কে ২১ অ‌ক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান কর‌বেন পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান। তি‌নি রোববার দিবাগত রা‌তে নিউইয়র্কের উ‌দ্দে‌শে ঢাকা ত্যাগ করার কথা র‌য়ে‌ছে।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

গত ২ জুন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে খ‌লিলুর রহমান এক বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন।

৪০ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

এদিকে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে দেশের বাইরে অবস্থান করবেন। সেই সময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ রুলস অফ বিজনেস, ১৯৯৬ অনুযায়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রীদ্বয়ের নিকট অর্পিত দায়িত্বাবলীর বাইরে অন্যান্য সব দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী, দায়িত্ব সামলাবেন হুমায়ুন কবির

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী, দায়িত্ব সামলাবেন হুমায়ুন কবির

প্রকাশিত : ১২:০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬