ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি : চলতি ভাদ্র মাসে কুকুরের প্রজনন মৌসুম চলায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলাজুড়ে পাগলা বা ক্ষ্যাপা কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ছোট শিশু ও স্কুলগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। প্রতিদিন কুকুরের কামড়ে আহত হয়ে বহু মানুষ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলার কালিয়াকৈর পৌরসভাসহ ফুলবাড়িয়া, মৌচাক, সফিপুর, বোয়ালী, শ্রীফলতলী, সূত্রাপুর, চাপাইর ও ঢালজোড়াসহ ৯টি ইউনিয়নেই বর্তমানে কুকুর আতঙ্ক চরমে পৌঁছেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন জানান, প্রজনন মৌসুমে কুকুরের আক্রমণাত্মক আচরণ স্বাভাবিকভাবেই বাড়ে। জলাতঙ্কের ঝুঁকি এড়াতে কুকুরের কামড় বা আঁচড় লাগার সঙ্গে সঙ্গে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সরকারি হাসপাতাল থেকে প্রতিষেধক ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. এইচ. এম. ফখরুল হোসাইন জানান, পাগলা কুকুরের উপদ্রবের বিষয়টি স্থানীয় প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা হয়েছে। দ্রুত ভ্যাকসিনেশন ও সচেতনতামূলক ক্যাম্পেইনের ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি অভিভাবকদের শিশুদের একা বাইরে না ছাড়ার আহ্বান জানান।

এদিকে ভয়াবহ এই উপদ্রব থেকে রক্ষায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের দ্রুত সমন্বিত উদ্যোগের জোর দাবি জানিয়েছেন এলাকার লাখো মানুষ।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

প্রকাশিত : ১২:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬