ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলা সুস্থ মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

পড়াশোনার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ঈশ্বরগঞ্জ উপজেলা ও ত্রিশাল উপজেলা দল।

ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, এই ধরনের টুর্নামেন্টগুলো দক্ষ খেলোয়াড় গড়ে তোলার প্ল্যাটফর্মস্বরূপ। পড়াশোনার পাশাপাশি সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহের ফুটবলের উন্নয়নে অবদান রাখবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে তিনি ফাইনালে অংশ নেওয়া উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে হাত মেলান।

বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ দেখতে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলার অগণিত সমর্থক করতালি, বিউগল বাজানো ও উল্লাসের মাধ্যমে নিজ নিজ দলের খেলোয়াড়দের উৎসাহ দেন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন দর্শকরা।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী খেলা ও অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।

খেলা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ টুর্নামেন্ট ও ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

বিশ্বের মানচিত্র বদলে গেলো

খেলাধুলা সুস্থ মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ

প্রকাশিত : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬