ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দাউদকান্দিতে খিরাই নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে  মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:২২:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরবাগগোয়াল-দুর্গাপুর ও চরগোয়ালী এলাকায় খিরাই নদী পুনঃখনন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর আয়োজনে শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকালে চরগোয়ালী এলাকায় খিরাই নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা খিরাই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, নদী একটি অঞ্চলের পরিবেশ, কৃষি, মৎস্যসম্পদ ও মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে এর বিরূপ প্রভাব পড়ে প্রকৃতি ও স্থানীয় জনজীবনে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত। সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাসেল রাফি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্যাংকার শাহআলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপার উপদেষ্টা কাজী মোস্তফা কামাল, সাংবাদিক হানিফ খান, চরগোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দেবনাথ, তফাজ্জল হোসেন মাস্টার, সাইফুল ইসলাম স্বপন, খন্দকার আল মামুন, প্রকৌশলী হেলাল উদ্দিন সিকদার, সাংবাদিক হালিম সৈকত, ফারুক কামাল, জীবন তালুকদার, আলমগীর হোসেন ও বজলুর রহমান প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।
বক্তারা খিরাই নদীকে স্থানীয় প্রকৃতি ও জনজীবনের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের মতে, পরিকল্পিতভাবে নদী পুনঃখনন করা হলে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার পাশাপাশি নদীকেন্দ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে খিরাই নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে  মানববন্ধন

দাউদকান্দিতে খিরাই নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে  মানববন্ধন

প্রকাশিত : ০৩:২২:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬