ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বলিউডে প্রতিভা অপচয় হয়েছে বলে আক্ষেপ মনোজ বাজপেয়ীর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমায় কাজ করছেন মনোজ বাজপেয়ী। একের পর এক চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিলেও তার মনে হয়েছে, বলিউডে নিজের অভিনয়ের পুরোটা দেখানোর সুযোগ পাননি তিনি। শুধু নিজের ক্ষেত্রেই নয়, একই ধরনের চরিত্রে আটকে রেখে এই ইন্ডাস্ট্রি অনেক অভিনেতার প্রতিভা নষ্ট করেছে বলেও মনে করেন তিনি।

নতুন সিনেমা ‘গজব রাত’-এর প্রচারে এসে বলিউড নিয়ে নিজের এই আক্ষেপের কথা জানিয়েছেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘একই ধরনের চরিত্রে আটকে দেওয়ার প্রবণতা সবার ক্ষেত্রেই আছে। এই ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতার প্রতিভা আমরা এভাবেই নষ্ট করেছি। চরিত্রের ধরন থেকে শুরু করে সেটে তাদের সঙ্গে আচরণ—সবকিছুতেই বড় প্রতিভাকে গুরুত্বহীন করে দেওয়ার বদনাম রয়েছে এই ইন্ডাস্ট্রির। অনেকেই কোনো স্বীকৃতি না পেয়েই চলে গেছেন, ধীরে ধীরে হারিয়ে গেছেন।’

নিজের অভিনয়জীবন নিয়েও একই আক্ষেপের কথা জানান মনোজ। তার ভাষায়, ‘আমি সব সময় বলে এসেছি, আমার অভিনয়দক্ষতার মাত্র ২৫ শতাংশ কাজে লাগানো হয়েছে। আমার আরও অনেক কিছু দেওয়ার আছে। তবে এটাকে একজন অভিনেতার লোভ কিংবা আরও কাজ করার আকাঙ্ক্ষাও বলা যায়। আমি খুশি যে আমার ভেতরের সেই আগুন এখনো জ্বলছে। সব সময় পরের কাজটির অপেক্ষায় থাকি।’

তবে ইন্ডাস্ট্রির এই পরিস্থিতি বদলাতে ওটিটি প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে আশাবাদী মনোজ। তার মতে, আগে যেসব অভিনেতা যথাযথ সুযোগ বা সম্মান পাননি, ওটিটির কারণে তারা এখন নিজেদের অভিনয়দক্ষতা তুলে ধরার বেশি সুযোগ পাচ্ছেন।

মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা ‘গজব রাত’ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন নুশরাত ভারুচা, সাকিব সেলিম, অক্ষয় ওবেরয়, দিব্যা দত্ত, কিকু শারদা ও শ্রদ্ধা দাস।

জনপ্রিয় সংবাদ

৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন মোহাম্মদ নবী

বলিউডে প্রতিভা অপচয় হয়েছে বলে আক্ষেপ মনোজ বাজপেয়ীর

প্রকাশিত : ১২:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬