ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবাসহ কালিদাস চন্দ্র শীল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বালুর মাঠ সংলগ্ন সিএনসি ডিজাইন হাউজের সামনে কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) সজিব হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন কালিদাস চন্দ্র শীলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের হাতে আটক কালিদাস চন্দ্র শীল (৩৫) পিতা: শুশীল চন্দ্র শীল শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ ঘটনায় দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দুমকি থানায় মামলা রুজু করা হয়েছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হবে।

দুমকিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত : ০৯:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬