ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

টঙ্গী শিশু নিবাসীদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ শিশু নিবাসীদের কারিগরি ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ, আত্মনির্ভরশীল ও সমাজে পুনর্বাসনযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) নিয়মিতভাবে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে শিশু নিবাসীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে কম্পিউটার শিক্ষা ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে বিবেচিত। কম্পিউটার ব্যবহারে মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ শিক্ষা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এ বিবেচনায় শিশু নিবাসীদের প্রযুক্তিগত জ্ঞান ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিশু নিবাসীদের কম্পিউটারের মৌলিক ব্যবহার, বাংলা ও ইংরেজি টাইপিং, ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা, প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহারের প্রাথমিক ধারণা, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহারসহ বিভিন্ন ব্যবহারিক বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হচ্ছে। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে দক্ষতা অর্জনে গুরুত্ব প্রদান করা হচ্ছে।

“বিদ্যমান শিশু উন্নয়ন কেন্দ্র (৩টি) এর সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৩টি শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু নিবাসীদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ট্রেডে নিয়মিত কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের আওতাভুক্ত ট্রেডসমূহ হলো- কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, প্লাম্বিং, দর্জি, ফুড প্রসেসিং। উক্ত কার্যক্রমের মাধ্যমে শিশু নিবাসীদের নিজস্ব আগ্রহ, সক্ষমতা ও ভবিষ্যৎ পুনর্বাসন পরিকল্পনা বিবেচনায় নিয়ে বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে তাদের শিক্ষাজীবন, কর্মজীবন ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
শিশু উন্নয়ন কেন্দ্রের মূল লক্ষ্য শুধু প্রাতিষ্ঠানিক পরিচর্যা প্রদান নয়; বরং শিশু নিবাসীদের শিক্ষা, মানসিক বিকাশ, জীবনদক্ষতা, কারিগরি দক্ষতা এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করা। এ লক্ষ্য বাস্তবায়নে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চলমান রয়েছে।
এরই অংশ হিসেবে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), টঙ্গী, গাজীপুরে শিশু নিবাসীদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস সৃষ্টি এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জনপ্রিয় সংবাদ

টঙ্গী শিশু নিবাসীদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম

টঙ্গী শিশু নিবাসীদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম

প্রকাশিত : ০৯:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬