ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

দীর্ঘ ১১ বছর পর গাজীপুরে গার্ল গাইডসের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধিঃ মেয়েদের নেতৃত্ব, সৃজনশীলতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতার বিকাশে দীর্ঘ ১১ বছরের দীর্ঘ অপেক্ষার পর আবারো শুরু হলো বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬। গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়ায় অবস্থিত জাতীয় ক্যাম্প এলাকায় গত ৪ অক্টোবর সকালে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রকৃতির মাঝে তাঁবু বাস ও নানা সহশিক্ষামূলক আয়োজনের মধ্য দিয়ে আগামী ৯ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী চলবে এ ক্যাম্প।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। সারা দেশ থেকে আসা গাইড, কমিশনার, শিক্ষক ও অভিভাবকরা আগামী সাত দিনে নিজেদের বিকশিত করার নতুন দিক শিখবেন।”
​পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে গাইডদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূইয়া বলেন, “পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে গার্ল গাইডদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানেও তোমরা নেতৃত্ব দেবে এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে গার্লস গাইডরা হবে ‘গ্রীন বাংলাদেশের অ্যাম্বাসেডর’।”

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান। এছাড়া ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
​উল্লেখ্য, রাজধানীসহ দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার এই আয়োজনে অংশ নিচ্ছেন। প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলা, দলগত কাজের মানসিকতা গঠন ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলাই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য।

জনপ্রিয় সংবাদ

টঙ্গী শিশু নিবাসীদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম

দীর্ঘ ১১ বছর পর গাজীপুরে গার্ল গাইডসের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প শুরু

প্রকাশিত : ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬