ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

অনুমোদন বাতিলের পথে তিন বছর ধরে শিক্ষার্থীশূন্য থাকা ৮৬ পলিটেকনিক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

টানা তিন বছর কোনো শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ৮৬টি বেসরকারি ডিপ্লোমা পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন ও স্বীকৃতি বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান।

এ বিষয়ে সংশ্লিষ্ট ৮৬টি প্রতিষ্ঠানকে শোকজ বা তাগিদপত্র পাঠিয়েছে বোর্ড। সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত ওই চিঠিতে আগামী ১৬ অক্টোবরের মধ্যে কেন তাদের পাঠদান অনুমোদন বা স্বীকৃতি প্রত্যাহার করা হবে না, তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম স্থগিত করা হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর পাঠদান অনুমোদন চূড়ান্তভাবে বাতিল করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলাম স্বাক্ষরিত তাগিদপত্রে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালার ৪.৪ অনুচ্ছেদ অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে নির্ধারিত অবকাঠামো, ফলাফল, শিক্ষক-কর্মচারী নিয়োগসহ অন্যান্য শর্ত পূরণ করা বাধ্যতামূলক। এসব শর্ত পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করার এখতিয়ার বোর্ডের রয়েছে।

জনপ্রিয় সংবাদ

দুর্ঘটনার পর নতুন কোন সমস্যায় অমিতাভ?

অনুমোদন বাতিলের পথে তিন বছর ধরে শিক্ষার্থীশূন্য থাকা ৮৬ পলিটেকনিক

প্রকাশিত : ০৯:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬