ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পীরগঞ্জে চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে সেতু প্রাঙ্গণে ফলক উন্মোচন, ফিতা কাটা ও আলোচনা সভার মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।

সেতুটি নির্মাণের ফলে টাঙ্গন নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ দূর হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কোষারাণীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের উপজেলা ও জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ আরও সহজ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিউল আলম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক, বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল পৌর বিএনপি’র সহ-সভাপতি রুহুল আমিন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা,সাবেক ইউনিয়ন চেয়ারম্যান গৌতম চন্দ্র রায়, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, কোষারাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু, পীরগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রায় ২০ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা ব্যয়ে নির্মিত ১৬০ মিটার দীর্ঘ চেরকুঘাট সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে। সেতুটি চালু হওয়ায় এলাকার প্রায় ১৭ থেকে ১৮টি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

অনুষ্ঠানে সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর কোষারাণীগঞ্জ ইউনিয়নের টাঙ্গন নদীর ভামদা এলাকায় সেতু নির্মাণের জন্য তিনি ২০১৯ সাল থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার যোগাযোগ করেছেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে সেতুটি নির্মাণের জন্য তিনি চেষ্টা চালিয়ে যান। পরে ২০২২ সালে সেতুটি নির্মাণের অনুমোদন পায়।

তিনি আরও বলেন, আগামী তিন বছরের মধ্যে পীরগঞ্জে কোনো কাঁচা রাস্তা থাকবে না—এমন লক্ষ্য নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকলে জনগণের উন্নয়ন হবে এবং আগামী পাঁচ বছরে পীরগঞ্জের উন্নয়ন আরও এগিয়ে যাবে।

সেতুটি জনগণের অর্থে নির্মিত উল্লেখ করে এমপি জাহিদুর রহমান বলেন, “এই ব্রিজের মালিক জনগণ। পার্শ্ববর্তী নাককাটি ব্রিজ নির্মাণের অনুমোদনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন।”

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, “এই সেতু এলাকায় কেউ মাদক সেবন করতে এলে বা মাদক কেনাবেচা হলে আপনারা তা প্রতিহত করবেন।”

সেতুটি চালু হওয়ায় দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা দ্রুত সেতুটির আশপাশের সড়ক যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর

পীরগঞ্জে চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর

প্রকাশিত : ০৭:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬