ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

চাঁদপুরে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার মূল্য প্রায় ১ কোটি টাকা, পলাতক দুইজন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারহান রনি ও তার গাড়িচালক নূর হোসেন পলাতক রয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার নুরুল্লাপুরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান জানান, সদর উপজেলার নুরুল্লাপুর এলাকায় আবুল হাশেমের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ফারহান রনি ও তার গাড়িচালক নূর হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ডিএনসির একটি বিশেষ টিম ফ্ল্যাটটিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ফারহান রনির শোবার ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই বাসার আঙিনায় থাকা একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে আরও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে অভিযানকারী দল।
ডিএনসির সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ফারহান রনি একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। অভিযানের পর থেকে ফারহান রনি ও তার গাড়িচালক নূর হোসেন পলাতক রয়েছেন।
এ ঘটনায় তাদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জনপ্রিয় সংবাদ

যবিপ্রবি ক্যাম্পাসে উন্নয়নের ছোঁয়া, তবে কাটেনি খেলার মাঠের সংকট

চাঁদপুরে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার মূল্য প্রায় ১ কোটি টাকা, পলাতক দুইজন

প্রকাশিত : ১১:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬