ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

লালমাই প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা।
অভিযানকালে ‘কৃষি বিপনী’ নামের একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দোকানদার মো. মারুফ, পিতা—মো. মমিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারের অন্যান্য দোকানেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহিন হোসেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা, লালমাই থানা পুলিশ এবং আনসার-ভিডিপির সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ না করা এবং ভোক্তাদের স্বার্থে পণ্যের মেয়াদ ও মান যাচাই করে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
জনপ্রিয় সংবাদ

যবিপ্রবি ক্যাম্পাসে উন্নয়নের ছোঁয়া, তবে কাটেনি খেলার মাঠের সংকট

লালমাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ১১:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬