ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ১টি বিশেষ অভিযানে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ ১ জন আসামী আটক করা হয়।
আজ মঙ্গলবার(০৬ অক্টোবর ২০২৬)  ভোর আনুমানিক ৫ টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১টি যাত্রীবাহী অটোরিক্সায় তল্লাশী করার সময় অটোরিক্সায় থাকা মোঃ ইউসুফ আলী (২৪), পিতা-মোঃ আব্দুল লতিফ,গ্রাম-পারচৌকা, ডাকঘর-মনাকষা,থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে তল্লাশিকালে তার বহনকৃত ব্যাগের ভিতরে লুকানো অবস্থায় ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ আটক করা হয়। এস্কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য ২৭,২০০/- (সাতাশ হাজার দুইশত) টাকা। আটককৃত আসামীসহ এস্কাফ সিরাপ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ ও মাদকসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করছে।
জনপ্রিয় সংবাদ

যবিপ্রবি ক্যাম্পাসে উন্নয়নের ছোঁয়া, তবে কাটেনি খেলার মাঠের সংকট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ আটক

প্রকাশিত : ১১:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬