ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ডুয়েট উপাচার্যের সঙ্গে সিআর ফোরামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে গত বৃহস্পতিবার (১লা অক্টোবর, ২০২৬) সিআর ফোরামের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকালে সিআর প্রতিনিধিবৃন্দ নির্দিষ্ট সময় পরপর ফোরামের সাথে মতবিনিময় সভা আয়োজন, ক্যাফেটেরিয়ায় স্বাস্থ্যসম্মত ও পুষ্টিমানসমৃদ্ধ খাবার পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের নিকট সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।
সিআরদের বক্তব্য শোনার পর উপাচার্য বলেন, ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টারের প্যাথলজিকাল টেস্টের ফি কমানো হয়েছে এবং ওষুধের সরবরাহ বৃদ্ধি করা হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসেও মেডিকেল সেন্টারের নিয়মিত সেবা চালু করা হয়েছে। এ সময় তিনি অধিকতর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সেন্টারে সিক বেডের সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপাচার্য আরও বলেন,  শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে স্বাস্থ্যকর ও পুষ্টিমানসমৃদ্ধ খাবার সরবরাহের লক্ষ্যে সম্প্রতি নতুন ব্যবস্থাপনায় শহিদ মোস্তফা ক্যাফেটেরিয়া চালু করা হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া আগামী ডিসেম্বরে ডুয়েটে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু করা হবে বলেও তিনি সিআরদের অবহিত করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে সিআরদের মাধ্যমে উত্থাপিত আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে বলে উপাচার্য তাদের আশ্বস্ত করেন। এছাড়া একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে নির্ধারিত সময়ে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠানের ওপরও তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাতকালে পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

যবিপ্রবি ক্যাম্পাসে উন্নয়নের ছোঁয়া, তবে কাটেনি খেলার মাঠের সংকট

ডুয়েট উপাচার্যের সঙ্গে সিআর ফোরামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬