ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি স্টার সিনেপ্লেক্সে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। বলা বাহুল্য, এই প্রতিষ্ঠানের হাত ধরেই দেশে আধুনিকতম সিনেমা প্রদর্শনীর সূত্রপাত হয়েছিল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির ২২ বছর পূর্ণ হবে। ২০০৪ সালের এই দিনেই চালু হয়েছিল স্টার সিনেপ্লেক্স।

২২ বছর পূর্তিতে বিশেষ অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের যে কোনো শাখায় একটি টিকিট কিনলে আরেকটি মিলবে ফ্রি। এই অফার চলবে কেবল বৃহস্পতিবার।

এ ছাড়া আরেকটি পুরস্কার জিতে নেয়ার সুযোগ থাকছে দর্শকদের জন্য। সেজন্য যেতে হবে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে। স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে সবচেয়ে সুন্দর স্মৃতিটি শেয়ার করে জিতে নেওয়া যাবে একটি ফ্রি মুভি ভাউচার। এ বিষয়ে বিস্তারিত দেয়া আছে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে।

উল্লেখ্য, স্টার সিনেপ্লেক্সের মাধ্যমেই দেশে শুরু হয় ডিজিটাল প্রদর্শনীব্যবস্থা। সুপরিসর হল, নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দর্শকদের মন জয় করে নেয় স্টার সিনেপ্লেক্স। পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার হারানো সংস্কৃতি ফিরে আসে আবার। দেশের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির দিনেই হলিউডের সিনেমা দেখার সুযোগ পান দেশের দর্শকরা। কখনো কখনো সিনেমার টিকেটের জন্য ভোর থেকে হাজারো মানুষের দীর্ঘ লাইনের দৃশ্যও দেখা যায় এখানে। এমনকি সিনেমা মুক্তির এক সপ্তাহ আগেই অনলাইনে টিকেট বিক্রি সম্পন্ন হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে। সবমিলিয়ে স্টার সিনেপ্লেক্স হয়ে উঠেছে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র।

২২ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। সময়ের সাথে অনেক নতুনত্ব আসে। সেটি যখন মানুষ ভালোভাবে গ্রহণ করে তখনই তার সার্থকতা তৈরি হয়। স্টার সিনেপ্লেক্স আজ যে জায়গায় এসেছে, তার পেছনে মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকরা সাথে ছিলেন বলেই এই পথচলা সার্থক হয়েছে। এজন্য দর্শকদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। শুধু বিদেশি ছবির উপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে নিয়মিতভাবে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সবসময় হলে ভীড় লেগে থাকুক।’

উল্লেখ্য, বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর, সেন্টার পয়েন্ট উত্তরা, সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ, এবং চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। এ বছর বগুড়া ও রাজশাহী শাখা চালুর প্রক্রিয়া চলছে। এর বাইরেও ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানায় স্টার কতৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের নিরাপত্তায় নতুন নির্দেশনা

একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি স্টার সিনেপ্লেক্সে

প্রকাশিত : ১২:০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬