ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব সম্মাননা পেলেন শিবগঞ্জের ইউএনও

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ইউএনও মোঃ মাজহারুল ইসলামকে বিশেষ সম্মাননা সনদ দেওয়া হয়েছে।
৬ অক্টোবর (মঙ্গলবার) ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও মোঃ মাজহারুল ইসলামের হাতে সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা সনদে উল্লেখ করা হয়, ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’—এই প্রতিপাদ্যের আলোকে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
সনদে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নির্ভুল তথ্য সংযোজন, স্বচ্ছতা এবং নির্ধারিত সময়ে নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের ফল হিসেবে এ জাতীয় স্বীকৃতি অর্জিত হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন শিবগঞ্জ উপজেলার নাগরিক সেবা কার্যক্রমে আরও গতি আনবে এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনায় অন্য উপজেলা ও স্থানীয় প্রশাসনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ রক্ষায় আজ মধ্য রাত থেকে নদীতে মাছ ধার নিষেধ দুঃশ্চিন্তায় সরকারী সহায়তা বঞ্চিত জেলেরা

নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব সম্মাননা পেলেন শিবগঞ্জের ইউএনও

প্রকাশিত : ০৭:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬