ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (১০ অক্টোবর) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৯ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, কালিকাপুর, ছাতিয়ানগাছা, মালিপাড়া, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পারআহম্মেদপুর, কায়েমকোলা, কাচুটিয়া ও ফজলিতলাসহ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশিত : ১২:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬