ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

আফ্রিকার ৫৪ ফুটবল সংস্থার সমর্থন ইনফান্তিনোর পুনর্নির্বাচনে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

পুনর্নির্বাচনের পথে আফ্রিকা থেকে বড় সমর্থন পেলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোকে নিঃশর্ত সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে আফ্রিকা মহাদেশের ৫৪টি সদস্য ফুটবল সংস্থা। এর বিনিময়ে আফ্রিকার ফুটবলে আরও বিনিয়োগ ও সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ফিফাপ্রধান।

বৃহস্পতিবার কেপ ভার্দেতে আফ্রিকান ফুটবলের প্রথম কৌশলগত সম্মেলনে অংশ নিয়ে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানান আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সদস্য সংস্থাগুলোর প্রধানেরা। ফিফার ২১১ ভোটারের মধ্যে এক-চতুর্থাংশেরও বেশি ভোটারের সমর্থন পাওয়ায় ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রচারণায় এটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সিএএফ সভাপতি প্যাট্রিস মোটসেপে সম্মেলনে বলেন, ‘সিএএফের ৫৪টি সদস্য সংস্থা জিয়ান্নিকে ফিফা সভাপতি হিসেবে নিঃশর্ত সমর্থন দেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। আফ্রিকান ফুটবলের প্রতি জিয়ান্নির অবদান ও সমর্থনের কারণেই এই সিদ্ধান্ত।’

তবে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ পুরোপুরি মসৃণ নয়। চলতি বছরের শুরুতে ফিফার টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসতে হয় তাকে। ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশের বিরোধিতার মুখে পরিকল্পনাটি স্থগিত করতে হয়েছিল। এসব দেশের অনেকেই আগামী নির্বাচনে তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে।

এর মধ্যে সাবেক সুইজারল্যান্ডের ডিফেন্ডার রামন ভেগা বুধবার আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন বৃহস্পতিবার জানিয়েছেন, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে তিনি আরও এক মেয়াদ দায়িত্ব পালন করতে চান। ফলে ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম আলোচিত নাম হিসেবে তার নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা কার্যত কমে এসেছে।

সম্মেলনে আফ্রিকার ফুটবলে ফিফার আর্থিক অবদানের কথাও তুলে ধরেন ইনফান্তিনো। ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে মহাদেশটিতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের হিসাব দেন তিনি।

ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরোয়ার্ড কর্মসূচির মাধ্যমে গত ১০ বছরে আফ্রিকায় আমরা ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছি। এতে ১২৪টি পৃথক প্রকল্প এবং আরও অনেক উদ্যোগ রয়েছে।’

জনপ্রিয় সংবাদ

আফ্রিকার ৫৪ ফুটবল সংস্থার সমর্থন ইনফান্তিনোর পুনর্নির্বাচনে

প্রকাশিত : ০৬:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬