ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযানে হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে ভোক্তা অধিকার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার।  এ সময় চুনারুঘাট থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ‘ছাতা’ হোটেলে অনুমোদনহীন রং ও কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া হোটেলের পরিবেশও অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় দেখতে পাওয়া যায়। এসব অনিয়ম ও দায়িত্বহীনতার বিষয় আমলে নিয়ে হোটেলের সত্ত্বাধিকারী আসামপাড়া এলাকার আনা মিয়া হাজারীর ছেলে আবু মিয়া হাজারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট হোটেল মালিককে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পরে আসামপাড়া বাজারের একটি এলপিজি গ্যাস বিক্রির দোকান পরিদর্শন করা হয়। সেখানে সরকারি নির্ধারিত মূল্য তালিকা পাওয়া যায়। এ সময় বিক্রেতাকে সরকারি নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
জনপ্রিয় সংবাদ

জলঢাকায় জেলায় মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযানে হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৮:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬