ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নওগাঁর জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে
নওগাঁ প্রতিনিধি: পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ব’জ্রপাতের ঝুঁ’কি কমাতে নওগাঁর সাপাহারে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা।
তালবীজ রোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১০অক্টোবর) সকাল ১০টায় জবই বিলের অন্তর্ভুক্ত ডুমরইল বিলের ঘাটসংলগ্ন সড়কের দুই পাশে তালবীজ রোপণ করা হয়। সংস্থাটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিল এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচি প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা ও শিক্ষক সোহানুর রহমান সবুজ বলেন, “জবই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংস্থাটি পরিকল্পিত বনায়নের কাজ করে আসছে। তালগাছ আবাসিক পাখির আবাসস্থল সংরক্ষণ, বংশবিস্তার এবং ব’জ্রপাত থেকে মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংস্থার সভাপতি ফাহাদ ফরহাদ ও সাধারণ সম্পাদক কারিম বলেন, “জবই বিলের সবুজ অ’ভিযান অব্যাহত থাকবে।”
সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা বলেন, “এ কর্মসূচির সুফল যেন পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারে, সে লক্ষ্যেই আমরা সরকারের সঙ্গে কাজ করছি। আমরা চাই, এ দেশ চিরসবুজময় সোনার বাংলাদেশ হয়ে উঠুক।”
সংস্থার প্রধান নির্বাহী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন, “জবই বিলকে একটি পরিকল্পিত বিল হিসেবে গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শক্রমে আরও কার্যক্রম গ্রহণ করা হবে।”
তালবীজ রোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন রাকিব, ইমরান, খায়রুল কবির পলাশ, মাজহারুল ইসলামসহ সংস্থার অন্যান্য সহযোগী ও স্বেচ্ছাসেবীরা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জবই বিলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও সবুজায়ন রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি

নওগাঁর জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬