দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আগামী দু’ বছরের জন্য দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স এ্যাসোসিয়েশন এর কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১০অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও শরীরচর্চা শিক্ষক মোসাম্মৎ খাদিজা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ বঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউট এর অধ্যক্ষ (অবঃ) মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সম্পাদক মোঃ আ: জব্বার হাওলাদার, সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, সরকারি জনতা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান ও অধ্যাপক শহিদুল ইসলাম, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ ও শারীরিক শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে সবার মতামতকে প্রাধান্য দিয়ে প্রকাশ্যে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ বশিরুল আলম সভাপতি ও চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, যথাক্রমে সহ-সভাপতি মোঃ আলীনূর খন্দকার শরীর চর্চা শিক্ষক চরগরব্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শরীর চর্চা শিক্ষক দুমকি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, অর্থ সম্পাদক বিথী বেগম শরীর চর্চা শিক্ষক দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দপ্তর সম্পাদক মোঃ সোহরাফ হোসেন শরীর চর্চা শিক্ষক দুমকি ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শারমিন নাহার শরীর চর্চা শিক্ষক সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ও ক্রীড়া সম্পাদক মোঃ হানিফ সিকদার শরীর চর্চা শিক্ষক পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ৭দিনের মধ্যে বাকী পদ পুরন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















