ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আখাউড়ায় মন্দিরের গ্রিল কেটে ছয়টি মূর্তি ও অলংকার চুরি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে ঢুকে ছয়টি মূর্তি, স্বর্ণ ও রুপার অলংকার এবং প্রণামী বাক্সের টাকা নিয়ে গেছে চোরেরা।

সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের পুরোহিত পূজা দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান। ধারণা করা হচ্ছে, রোববার রাত ৯টার পর থেকে সোমবার সকাল পর্যন্ত কোনো একসময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দির-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

চুরির ঘটনাটি ঘটেছে আখাউড়ার শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে। মন্দির-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে তারা স্বর্ণ ও রুপার অলংকারসহ পিতল ও অন্যান্য ধাতু দিয়ে তৈরি ছয়টি মূর্তি নিয়ে যায়। এ ছাড়া ভক্তদের প্রণামী বাক্সের টাকাও চুরি হয়। মন্দির পরিচালনা কমিটির দাবি, ওই বাক্সে প্রায় ছয় মাসের প্রণামীর টাকা জমা ছিল।

মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সকালে পূজা দিতে এসে তিনি চুরির বিষয়টি দেখতে পান। পরে মন্দির পরিচালনা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সকালে চুরির খবর পেয়ে তারা মন্দিরে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে চোরেরা ভেতরে ঢুকেছে। ওই পাশের সিসিটিভি ক্যামেরাটি মেরামতের কাজের জন্য খোলা ছিল।

তবে মন্দির থেকে কত পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার এবং কত টাকা চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

চুয়েট উপাচার্য পদত্যাগ না করলে তাঁকে অবরুদ্ধ করার হুশিয়ারি

আখাউড়ায় মন্দিরের গ্রিল কেটে ছয়টি মূর্তি ও অলংকার চুরি

প্রকাশিত : ১০:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬