ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ মো. জহিরুল হক ভূঁইয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার জহিরুল হক ভূঁইয়া দেবীদ্বার উপজেলার ফুলতলী গ্রামের মৃত আবদুল আলিম ভূঁইয়ার ছেলে। তাঁর হেফাজত থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জহিরুল দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানীর অধিনায়ক, সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. ইমরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ‍্য  জানিয়েছেন, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব‍্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এসআরবি’র অভিযানে ৩৭ কেজি গাঁজাসহ মো. জহিরুল ইসলাম নামে এক ব‍্যাক্তিকে আটক করে দেবীদ্বার থানায় সোপার্দ করেন। ওই ঘটনায় দেবীদ্বার থানায়  মাদক আইনে মামলা দায়ের করা হয়। আজ (সোমবার) দুপুরে কোর্ট হাজতে চালান করা হয়।
জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় মন্দিরের গ্রিল কেটে ছয়টি মূর্তি ও অলংকার চুরি

দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশিত : ১০:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬