আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে টানা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান।
সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান,আগামী ১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৪ অক্টোবর শনিবার থেকে স্থলবন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

ডেস্ক রিপোর্ট 






















