ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

তৃতীয় ভাষা শেখার বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা কোন তৃতীয় ভাষা শিখতে আগ্রহী, তা জানতে জরিপ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ জন্য নির্বাচিত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মতামত ফর্ম বিতরণ করা হবে। পূরণ করা ফর্ম সংগ্রহ করে সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটে পাঠাতে আঞ্চলিক কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক অফিস আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর এ আদেশ জারি করে।

আদেশ অনুযায়ী, মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের ভাষা শেখার পছন্দ ও মতামত জানার ফর্ম সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের কাছে পাঠানো হবে। পরে উপাচার্যের নির্দেশনা অনুযায়ী, আঞ্চলিক কেন্দ্রগুলোর আওতাধীন নির্বাচিত অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব ফর্ম বিতরণ করা হবে। শিক্ষার্থীদের পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

সংগৃহীত ফর্মগুলো ঢাকার ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীনের কাছে পাঠাতে হবে। এ জন্য সাত কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, এ কার্যক্রমে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের দুজন কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালন করবেন। তারা বিধি অনুযায়ী শুধু যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের যেসব কর্মকর্তা এ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সময়ে আঞ্চলিক কেন্দ্রগুলোতে যাবেন, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরানে মহানবীকে নিয়ে কটূক্তি করায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এক তরুণীকে

তৃতীয় ভাষা শেখার বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০২:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬