কিশোরগঞ্জ প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন তিনি।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার ঔ পৌর এলাকার মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সন্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,সৈয়দ শামসুল আরেফিন তারাসহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক ব্যক্তিবর্গ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়,চলতি বছর কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৬টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পৌর সদরে ১৬টি, বাকি ৯টি ইউনিয়নে ৩০টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে।
এমপি জালাল উদ্দিন বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

ডেস্ক রিপোর্ট 






















