ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দাউদকান্দিতে ডেঙ্গু মশক নিধনে অভিযান পরিচালনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি: দেশের অন্যতম ডেঙ্গুপ্রবণ এলাকা কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মারুফ হোসেন।
অভিযানকালে প্রধান অতিথি অ্যাডভোকেট খন্দকার মারুফ হোসেন বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাসা-বাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
মশক নিধন অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ নাহিদ আহমেদ।
এছাড়া উক্ত কার্যক্রমে দাউদকান্দি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছাত্তার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার সহ দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

মেয়েদের নেতৃত্বে আনতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে -চিফ হুইপ

দাউদকান্দিতে ডেঙ্গু মশক নিধনে অভিযান পরিচালনা

প্রকাশিত : ০৯:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬