ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শ্রীপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন গাজীপুরের পুলিশ সুপার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে তিনি এ পরিদর্শনে যান।
​পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। একই সাথে মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এমন তৎপরতা এলাকায় স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ তৈরি করেছে।
জনপ্রিয় সংবাদ

“সব ধর্মের মানুষ মিলেমিশে দেশ গড়ব”—প্রধানমন্ত্রী

শ্রীপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন গাজীপুরের পুলিশ সুপার

প্রকাশিত : ০৯:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬