ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেয়েদের নেতৃত্বে আনতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে -চিফ হুইপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: মেয়েদের নেতৃত্বে এগিয়ে নিতে হলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। বাল্যবিয়ে বন্ধ, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিকভাবে শক্তিশালী করার পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ ও উপবৃত্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য বাস্তবায়নে মেয়েদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি, যাতে তারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে।

তিনি বলেন, কিশোরীদের সুস্থ বিকাশ ও নিরাপদ ভবিষ্যতের জন্য প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। বাল্যবিয়ে তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ সম্ভাবনা সংকুচিত করে। তাই এ ব্যাধি প্রতিরোধে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এ সময় পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন চিফ হুইপ।

জাতীয় সংসদ সচিবালয়ের বিএন্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সংসদ সচিবালয়ের যুগ্মসচিব মো. আল মামুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

“সব ধর্মের মানুষ মিলেমিশে দেশ গড়ব”—প্রধানমন্ত্রী

মেয়েদের নেতৃত্বে আনতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে -চিফ হুইপ

প্রকাশিত : ০৯:৩৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬