ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তাকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, সিআইডিতে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে স্বর্ণ ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০২৪ সালে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। কয়েকমাস পর তিনি জামিনে বের হয়ে আসেন।

ডেস্ক রিপোর্ট 






















