ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে তারা কূটনীতির দিকে দিয়ে তৈরি আছেন। তবে যদি তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করা হয় তাহলে নিজেদের রক্ষায়ও সম্পূর্ণ প্রস্তুত আছেন।
বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে এক প্রবন্ধে তিনি লিখেছেন, “দ্বন্দ্বের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য ইরান যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি নিজেকে রক্ষা করার জন্যও সে প্রস্তুত।”
আরাঘচি তার প্রবন্ধে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে পৌঁছাতে স্বদিচ্ছা দেখায়নি। আর এ মুহূর্তে কোনো চুক্তির খুব বেশি আশা নেই।

ডেস্ক রিপোর্ট 






















