ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ভবিষ্যতে যন্তরমন্তরে কোনো আন্দোলন করবেন না—এই শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই শীর্ষ নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

দিল্লির যন্তরমন্তরে আর কোনো আন্দোলন না করার প্রতিশ্রুতিতে সাতদিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। আজ বুধবার (২১ অক্টোবর) দিল্লির ম্যাজিস্ট্রেট আদালতে তারা এ প্রতিশ্রুতিতে কারাগার থেকে ছাড়া পান।

গত ১০ অক্টোবর ককরোচ পার্টি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানের কুমারের পদত্যাগের দাবিতে যন্তরমন্তরে জড়ো হওয়ার জন্য ডাক দিয়েছিল। কিন্তু ওইদিন কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি। উল্টো দলটির প্রধান অভিজিৎ দীপসহ এ দুজনকে দিল্লির বিমানবন্দর থেকে আটক করা হয়। এরপরের দিন তারা ছাড়া পান।

এদিন অভিজিৎ চলে যান তার বাড়িতে। তার দাদি মারা যাওয়ার পরিবারের পাশে থাকতে যেতে হয় তাকে। কিন্তু সৌরভ আর আশুতোষ গত ১৩ অক্টোবর যন্তরমন্তরে গিয়ে পতাকা উড়ান। এরপর তাদের গ্রেপ্তার করে পুলিশি রিমান্ডে নিয়ে যাওয়া হয়।

এর প্রতিবাদে ১৫ অক্টোবর দিল্লির সেন্ট্রাল পার্কে পতাকা উড়াও কর্মসূচি ঘোষণা করেছিলেন ককরোচের অভিজিৎ। কিন্তু ওইদিনও তাকে কর্মসূচি সফল করা না দিয়ে আটক করা হয়। তিনি পরেরদিন মুক্তি পেলেও সৌরভ আর আশুতোষকে আটকে রাখা হয়।

অবশেষ আজ বুধবার তারা ছাড়া পেয়েছেন। এর আগে দিল্লির হাইকোর্টে নেওয়া হলে দুজনকে আদালত প্রশ্ন করেন আন্দোলন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন তারা যন্তরমন্তরে গিয়েছিলেন, সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটত তাহলে তারা এ দায় নিতেন কি না।

এরপর তারা প্রতিশ্রুতি দেন যন্তরমন্তরে আর কোনো আন্দোলনের ডাক দেবেন না।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আঘাত হানতে সক্ষম ইরানি ক্ষেপণাস্ত্র

ভবিষ্যতে যন্তরমন্তরে কোনো আন্দোলন করবেন না—এই শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই শীর্ষ নেতা

প্রকাশিত : ১০:০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬