ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন মোহাম্মদ নবী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েসলি মাধেভেরেকে আউট করে এই কীর্তি গড়েন তিনি।

নবীর বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন মাধেভেরে। কিন্তু বলের লাইন মিস করেন জিম্বাবুয়ের এই ব্যাটার। বলটি তার প্যাডে লেগে স্লিপের দিকে চলে গেলে দারুণ ক্ষিপ্রতায় সেটি গ্লাভসে জমা করেন উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ। মুহূর্তের মধ্যে স্টাম্পও ভেঙে দেন তিনি। ক্রিজে ফিরতে না পারায় স্টাম্পড হয়ে ফেরেন মাধেভেরে।

এই উইকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হন নবী। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নবীর অবস্থান দুই নম্বরে। তালিকার শিীর্সে রয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে মোট ৪৮৭ উইকেট শিকার করেছেন তিনি।

এই দুই বোলারকে বাদ দিলে অন্য কেউই দুইশো উইকেটও শিকার করতে পারেননি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে আছেন মুজিব উর রহমান। তিনি নিয়েছেন মোট ১৮৯টি উইকেট। এছাড়া দাওলাত জাদরান ১৫৫টি ও ফজল হক ফারুকি ১২৪টি উইকেট নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে খিরাই নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে  মানববন্ধন

৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন মোহাম্মদ নবী

প্রকাশিত : ০১:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬