ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চাঁদপুরে চার রোটারী ক্লাবের ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পোলিও দিবস পালিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০২:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

সারাবিশ্ব থেকে পোলিও ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূলে আন্তর্জাতিক সেবা সংস্থা রোটারী ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরেও অত্যন্ত জমকালো ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হয়েছে বিশ্ব পোলিও দিবস।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর শহরের রোটারী ভবনস্থিত ডা. নূরুর রহমান কনফারেন্স হলে দিবসটি উপলক্ষে এক বিশেষ সেমিনার ও সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
চাঁদপুরের চারটি স্বনামধন্য রোটারী ক্লাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো : চাঁদপুর রোটারী ক্লাব, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব, হাজীগঞ্জ রোটারী ক্লাব, চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাব
শনিবার সকালে নির্ধারিত সময়ের মধ্যেই চার ক্লাবের সদস্য, সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা চাঁদপুর রোটারী ভবনে এসে সমবেত হন। অনুষ্ঠান শুরুর আগে অংশগ্রহণকারীরা বিশ্ব পোলিও দিবসের বিশেষ টি-শার্ট পরিধান করে একই সাজে সজ্জিত হন, যা আয়োজনে এক অনন্য একতা ও সচেতনতার আবহ তৈরি করে।
টি-শার্ট পরিধান শেষে ডা. নূরুর রহমান কনফারেন্স হলে পোলিও নির্মূল ও রোটারীর ভূমিকা নিয়ে এক প্রাঞ্জল সেমিনার অনুষ্ঠিত হয়।  চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. শাহেদুল হক মোর্শেদ-এর চমৎকার সঞ্চালনায় সেমিনারে বক্তারা বিশ্বব্যাপী পোলিও নির্মূলে রোটারী ইন্টারন্যাশনালের ঐতিহাসিক ও যুগান্তকারী অবদানের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, রোটারী সারা বিশ্বে পোলিও মুক্ত পৃথিবী গড়ার যে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সে বার্তা ও সচেতনতা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। রোটারী ইন্টারন্যাশনালে বিশ্বজুড়ে রোটারিয়ানদের নিজস্ব অর্থায়নে এই বিশাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। রোটারীর কার্যকর ভূমিকার কারণেই ইতিমধ্যে বিশ্বের বহু দেশ আনুষ্ঠানিকভাবে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে। মানবতার স্বার্থে এই মহতী উদ্যোগের অংশ হতে পেরে এবং একজন রোটারিয়ান হিসেবে আমরা অত্যন্ত গর্বিত।
সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান ও আলোচনায় অংশ নেন : রোটারী অ্যাসিসটেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর: রোটা. ফরিদুল আলম নিউটন, রোটা. মহিউদ্দিন পলাশ,  সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, রোটা. ডা. এমজি ফারুক ভূঁইয়া, রোটা. সফিউদ্দিন আহমেদ, রোটা. অ্যাড. নূরুল আমিন খান আকাশ, রোটা. মো. মোস্তফা ফুল, রোটা. মফিজ উদ্দিন সরকার, রোটা. জাফর আহমেদ ও ডা. সাইফুল ইসলাম সোহেল,  চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটা. অ্যাড. পলাশ মজুমদার,     চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটা. রাজিব মজুমদার, চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের সভাপতি বিজন কুমার পাল, হাজীগঞ্জ রোটারী ক্লাবের সভাপতি রোটা. আব্দুল কাইয়ুম
সেমিনার শেষে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। টি-শার্ট পরিহিত রোটারিয়ানদের অংশগ্রহণে র‌্যালিটি রোটারী ভবন থেকে শুরু হয়ে চাঁদপুর শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পোলিও সচেতনতামূলক এই র‌্যালিটি সাধারণ পথচারী ও শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে র‌্যালিটি পুনরায় চাঁদপুর রোটারী ভবনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উল্লিখিত চার রোটারী ক্লাবের সাবেক ও বর্তমান রোটারিয়ান নেতৃবৃন্দ ছাড়াও ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল-এর সদস্যবৃন্দ, যুব সংগঠন রোটার‌্যাক্ট এবং কিশোরদের সংগঠন ইন্টার‌্যাক্ট-এর তরুণ সদস্যরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভ সামাল দিতে সমগ্র ফ্রান্সে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হলো

চাঁদপুরে চার রোটারী ক্লাবের ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পোলিও দিবস পালিত

প্রকাশিত : ০৪:০২:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬